বিশেষজ্ঞের মত ছাড়া ফৌজদারি পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
বিচারপতি পঙ্কজ মিত্তল ও বিচারপতি পিবি ভারালের বেঞ্চের পর্যবেক্ষণ, চিকিৎসাবিজ্ঞানে সব ক্ষেত্রেই নিশ্চিত ফলের গ্যারান্টি থাকে না। একই রোগের একাধিক স্বীকৃত চিকিৎসাপদ্ধতি থাকতে পারে। তাই চিকিৎসকের পেশাগত সিদ্ধান্ত, বিচার-বিবেচনার পার্থক্য বা সাধারণ ত্রুটিকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখা যায় না। আদালতের মতে, অভিযুক্ত চিকিৎসকের কাজ এমন হতে হবে, যা একই পরিস্থিতিতে কোনও দক্ষ ও দায়িত্বশীল চিকিৎসক কখনই করতেন না— তবেই অপরাধমূলক গাফিলতির প্রশ্ন উঠতে পারে।