কাজল-কেষ্ট এক শিবিরে, কর্মীরা ধন্দে ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে
অন্য দিকে, কাজলের অনুগামীরাও ভেবেছিলেন অনুব্রত-অনুগামীদের টেক্কা দিতে ঋতব্রত শিবিরের সমাবেশে যোগ দেবেন। এখন কেষ্ট-কাজল এক শিবিরে যোগ দেওয়ায় ধন্দে পড়েছেন তাঁরাও। কাজল অনুগামীদের একাংশও বলছেন, ‘আমে-দুধে মিশে গেলে আমাদের তো আঁটি হয়ে গড়াগড়ি খেতে হবে। এখন কী করব, ভেবে পাচ্ছি না।’ আর এ বিষয়ে কাজল বলেন, ‘ওটা (২১ জুলাই সমাবেশে যাওয়া) কর্মীরা ঠিক করুক। কারণ এখন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। উনি বলবেন, কর্মীরা কোথায় যাবেন।’