ইরানে ফের মার্কিন হামলার মাঝেই বিস্ফোরক দাবি ট্রাম্পের - 24 Ghanta Bangla News
Home

ইরানে ফের মার্কিন হামলার মাঝেই বিস্ফোরক দাবি ট্রাম্পের

Spread the love

কী বলেছেন ট্রাম্প?

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাঁর (মোজতবা খামেনেই) অবস্থা ৯০ শতাংশ শেষ।’ যদিও তিনি এই মন্তব্যের পক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ বা গোয়েন্দা তথ্য প্রকাশ করেননি।

প্রসঙ্গত, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ভূষিত হওয়ার পরে আর প্রকাশ্যে আসেননি মোজতবা। এমনকী প্রয়াত পিতা তথা ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেইয়ের শেষকৃত্যেও দেখা যায়নি তাঁকে। জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতির উল্লেখ করেই খোঁচা আমেরিকার প্রেসিডেন্টের। ​তাঁর দাবি, গত ফেব্রুয়ারি মাসে ইরানে প্রথম দফার বিমান হামলায় আলী খামেনেই নিহত হওয়ার পরে তাঁর ছেলে মোজতাবা খামেনেইকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু মোজতাবাও আমেরিকার বিমান হামলায় মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *