ইংল্যান্ড সিরিজ় শেষে দল ছাড়ছেন ভারতীয় কোচ
ভারতীয় দলে বড় রদবদল হতে চলেছে। বর্তমানে ইংল্যান্ড সফরে গিয়েছে ভারত। এই সিরিজ় শেষেই দল ছাড়ছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। BCCI-কে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন গৌতম গম্ভীরের কোচিং টিমের এই সদস্য, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে। BCCI এবং হেড কোচ গম্ভীর অনুমতি দিলে এটাই হতে পারে ভারতীয় দলের কোচিং স্টাফ হিসেবে তাঁর শেষ সপ্তাহ।