নাগাল্যান্ডে অসম রাইফেলসের গাড়িতে IED বিস্ফোরণ! গুরুতর জখম ৪ জওয়ান - 24 Ghanta Bangla News
Home

নাগাল্যান্ডে অসম রাইফেলসের গাড়িতে IED বিস্ফোরণ! গুরুতর জখম ৪ জওয়ান

Spread the love

কোহিমা: নাগাল্যান্ডের চুমুকেডিমা জেলার সুখোভি ( Assam Rifles)এলাকায় সোমবার এক ভয়াবহ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। অসম রাইফেলসের একটি কনভয় লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত আইইডি বিস্ফোরণে…

nagaland-ied-blast

কোহিমা: নাগাল্যান্ডের চুমুকেডিমা জেলার সুখোভি ( Assam Rifles)এলাকায় সোমবার এক ভয়াবহ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। অসম রাইফেলসের একটি কনভয় লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত আইইডি বিস্ফোরণে একজন জওয়ান শহীদ হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রকের কোহিমা ও ইম্ফলের জনসংযোগ আধিকারিক (Defence PRO) আজ ১৩ জুলাই ২০২৬ তারিখে টুইটের মাধ্যমে এই দুঃখজনক ঘটনার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে সুখোভি এলাকায় একটি ট্রেনিং সেন্টারের কাছাকাছি। অসম রাইফেলসের কনভয় যখন সেখান দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণ ঘটানো হয়। শক্তিশালী আইইডি বিস্ফোরণে চারপাশে ধোঁয়া ও ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত জওয়ানরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নিকটবর্তী সামরিক হাসপাতালে পাঠান। আহত চার জওয়ানের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরও দেখুনঃ

শহীদ জওয়ানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তারা।এই হামলার দায়িত্ব এখনও কোনো সংগঠন স্বীকার করেনি। তবে নাগাল্যান্ডের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির তৎপরতা দীর্ঘদিন ধরে চলছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। অসম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ টিম অপরাধীদের ধরতে চিরুনি তল্লাশি শুরু করেছে।

আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ভারতের অখণ্ডতার বিরুদ্ধে একটি সুস্পষ্ট চ্যালেঞ্জ। তবে সেনাবাহিনী এ ধরনের হামলার মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। ঘটনার পর উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। নাগাল্যান্ড পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আরও দেখুনঃ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *