WhatsApp-টেলিগ্রামের ইউজ়ারনেম ফিচারে কড়া নজর কেন্দ্রের, আসতে পারে নতুন নিয়ম - 24 Ghanta Bangla News
Home

WhatsApp-টেলিগ্রামের ইউজ়ারনেম ফিচারে কড়া নজর কেন্দ্রের, আসতে পারে নতুন নিয়ম

Spread the love

সরকারের তরফে কী জানানো হয়েছে?

কেন্দ্রীয় সরকার এই ফিচার নিয়ে সংস্থাগুলির তরফে পাঠানো জবাব খতিয়ে দেখছে বলেই জানা গিয়েছে। সরকার জানিয়েছে, এই বিষয়ে ভবিষ্যতে কোনও নিয়ম আনা হলে তা সব মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রেই সমান ভাবে প্রযোজ্য হবে।

সোমবার এই নিয়ে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণন জানিয়েছেন, গত সপ্তাহে মেটার তরফ থেকে MeitY-কে এই নিয়ে জবাব মন্ত্রকের হাতে পৌঁছেছে। বর্তমানে সেই জবাব পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষ হওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই তাদের ইউজ়ারনেম ফিচার আনার প্রস্তুতি নিচ্ছে। সারা বিশ্ব জুড়ে চলছে মেটার তরফে এই তোড়জোড়। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজ়াররা ফোন নম্বর ছাড়াই ‘WhatsApp’-এ অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রত্যেকের জন্য থাকবে একটি নির্দিষ্ট ‘Username’। বর্তমানে ‘Telegram’ এবং ‘Signal’-এও রয়েছে এই সুবিধা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *