Trawler Accident: ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা | 9 Fishermen Found Dead in Sunken Bengal Trawler, Three Missing Brothers Among 6 Untraced - 24 Ghanta Bangla News
Home

Trawler Accident: ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা | 9 Fishermen Found Dead in Sunken Bengal Trawler, Three Missing Brothers Among 6 Untraced

Spread the love

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ। পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর বন্দর থেকে গত ২ জুলাই মাছ ধরার উদ্দেশে রওনা দিয়েছিল ‘মা কালী’ ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর টানা আট দিন তল্লাশির পর ওই ট্রলারটি বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছ থেকে উদ্ধার করা হয়। তারপরই ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ১৫ জনের মধ্যে ৯ মৎস্যজীবীর দেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিন ভাই। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা রবীন্দ্র মাঝি, জয়রাম মাঝি ও জগন্নাথ মাঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *