CM Suvendu Adhikari | অরণ্য সপ্তাহে গাছের চারা বিতরণের অনুরোধ মুখ্য়মন্ত্রীর
নবান্নে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বনদপ্তরকে নির্দেশ দেন, রথযাত্রা উপলক্ষে ৭৫টি সরকারি শিবিরে চারাগাছ বিতরণের ব্যবস্থা করতে। তিনি বলেন, ইউক্যালিপটাসের চারা নয়, ফলের গাছ এবং উপকূলবর্তী এলাকায় বেশি করে নারকেল গাছের চারা বিতরণ করা হোক। তিনি জানান, অরণ্য সপ্তাহ উপলক্ষে রাজ্যে ৭ কোটি ২০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে।