Calcutta High Court: ‘আপনাদের কথা শুনতে চাই না’, ঋতব্রতর আর্জি শুনেই বললেন বিচারপতি রাও | Calcutta High Court justice Krishna Rao declined to hear Ritabrata Baneerjee’s request
আসল তৃণমূল বলে আর্জি ঋতব্রতরImage Credit: TV9 Bangla
কলকাতা: অ্যাকাউন্ট নিয়ে চরম বিপাকে পড়েছে কালীঘাট-তৃণমূল। দফায় দফায় একের পর এক অ্য়াকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে কিছুটা স্বস্তি মিললেও ইডি-র পদক্ষেপে বিপদ বেড়েছে আরও। এরই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাঁরাই আসল তৃণমূল, তাই অ্যাকাউন্ট ব্যবহারের অধিকার শুধুমাত্র তাঁদেরই রয়েছে। তবে সোমবার ঋতব্রতর আবেদনে সাড়া দিল না বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ।
কেন মামলা?
একটি অভিযোগের ভিত্তিতে প্রথমে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে পুলিশ। পরে হাইকোর্ট নির্দেশ দেয়, ওই তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে লেনদেনের বিষয়ে অবগত করতে হবে আদালত নিযুক্ত একজন বিশেষ অফিসারকে। প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে দেওয়া হয় সেই দায়িত্ব। এদিকে, এই আদালত রায় দেওয়ার আগেই তৃণমূলের সেই তিনটি অ্যাকাউন্টই (যেগুলি পুলিশ বাজেয়াপ্ত করেছিল) বাজেয়াপ্ত করে ইডি। সেই অ্যাকাউন্ট ব্যবহারের আর্জি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট-তৃণমূল।
সবিস্তারে আসছে…