Bulldozer in Dhupguri: ময়দানে নামল ৩টি বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দিল ফুটপাথের সব দোকান | Buldozer broke all illegal shops in jalpaiguri
জলপাইগুড়ি: কোনও রকম বেআইনি নির্মাণ রাখা যাবে না। রেলের জায়গা দখল করা যাবে না। ফুটপাথ খালি করতে হবে, যাতে তা সাধারণ মানুষের বসবাসের যোগ্য হয়। আর এই নীতি সর্বত্র প্রয়োগ করছে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি জেলায় চলছে বেআইনি হকার উচ্ছেদ। তেমনই এবার জলপাইগুড়ির ধূপগুড়িতে চলল বুলডোজার। একসঙ্গে ৩টি বুলডোজার নামল রাস্তায়।
সোমবার রেগুলেটেড সুপারমার্কেটে এই অভিযান চলেছিল। রীতিমতো সরকারি জায়গা দখল করে প্রায় ৩৫০ টি দোকান ঘর গজিয়ে উঠেছিল। তারপরই তা ভাঙা হবে বলে নোটিস জারি করা হয়। এরপর পনেরো দিনের মধ্যেই তা উঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে চালানো হয় বুলডোজার। চলে দখল মুক্ত করার অভিযান। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিক। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এই উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয় আধিকারিকদের।
ব্যবসায়ী সুজয় ঘোষ বলেন, “প্রচুর লোক জায়গা দখল করেছে। অনেক বড় ব্যবসায়ী যাঁদের কাছে নিজস্ব ঘর আছে, লাইসেন্স প্রাপ্ত ঘর পেয়েছে ওরাও বেআইনি ভাবে দখল করে রেখেছে। কেউ কেউ দুটো তিনটে করে দোকান বানিয়েছে। আমরা ব্যবসায়ীরা সরকারের সঙ্গে।”