Baruipur incident। বারুইপুরে অশান্তির ঘটনায় গ্রেপ্তার CPIM নেতা লাহেক আলি
বারুইপুরের অশান্তির ঘটনায় গ্রেপ্তার CPIM নেতা লায়েক আলি। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত করে তোলার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। উল্লেখ্য, বিধানসভা ভোটে লাহেক আলি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের মনোনীত প্রার্থী ছিলেন।