Ashok Kirtania: দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন | Food Minister Ashok Kirtania Conducts Surprise Raid at Ration Dealer’s Warehouse in North 24 Parganas
বদলের বাংলায় কড়া নজরদারি প্রশাসনের। উত্তর ২৪ পরগনার গুমাতে রেশন ডিলারের গুদামে আচমকা খাদ্যমন্ত্রীর হানা। আজ খাদ্য দফতরের আধিকারিকদের নিয়ে গুদামে সারপ্রাইজ ভিজিট করেন অশোক কীর্তনিয়া। ওই ডিলারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। গোডাউনে হানা দিয়ে হাতে-নাতে কারচুপি ধরে ফেলেন মন্ত্রী। ওই রেশন ডিলারকে ধমকও দেন খাদ্যমন্ত্রী।