সম্পত্তির জন্য দাদাকেই প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ঘরছাড়া যুবক - 24 Ghanta Bangla News
Home

সম্পত্তির জন্য দাদাকেই প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ঘরছাড়া যুবক

Spread the love

এই সময়, মালদা: সম্পত্তি হাতিয়ে নিতে দাদাকে প্রাণনাশের হুমকি দিয়ে ভিটে ছাড়া করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রায় এক কোটি টাকা প্রতারণারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এলাকায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানিয়েছেন পেশায় ব্যবসায়ী জিয়াউল হক। তাঁর অভিযোগ, নিজের রেশম এবং ভুট্টার ব্যবসায় ভাইকে অংশীদার করেছিলেন তিনি। কিন্তু তৃণমূলের প্রভাব খাটিয়ে তাঁকে ব্যবসা থেকে বঞ্চিত করে পৈতৃক ভিটে থেকে তাড়িয়ে দেওয়া হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দাদাই প্রতারণা করেছেন বলে অভিযোগ তৃণমূল নেতা আজিমুল হকের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *