জাতীয় সড়কে টোটো-ভুটভুটি চলাচলে নিষেধাজ্ঞা, মাইকে প্রচার প্রশাসনের
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার আটটি ব্লক ও তিনটি পুরসভা এলাকা মিলিয়ে প্রায় দেড় লক্ষ টোটো ও ভুটভুটি বিভিন্ন রুটে চলাচল করে। এর মধ্যে বালুরঘাট শহর ও ব্লক মিলিয়ে প্রায় ৬০ হাজার, গঙ্গারামপুর শহর ও ব্লক মিলিয়ে প্রায় ৫৫ হাজার এবং বুনিয়াদপুর এলাকায় পাঁচ হাজারেরও বেশি টোটো ও ভুটভুটি রয়েছে। জেলার ছোট-বড় মিলিয়ে প্রায় ১৩৩টি ছোট–বড় রুটে এই যানবাহন চলাচল করে। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রায় ছয় লক্ষ মানুষের জীবিকা এই পেশার সঙ্গে জড়িত বলে দাবি সংশ্লিষ্টদের। গঙ্গারামপুরের চৌপথি-সহ একাধিক এলাকায় মাইকে করে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে। টোটোচালক দুলাল সরকার, জিতু হালদার ও সঞ্জয় মণ্ডল বলেন, ‘আমরা ঋণ নিয়ে টোটো ও ভুটভুটি কিনেছি। এই সিদ্ধান্ত কার্যকর হলে পরিবার নিয়ে পথে বসতে হবে।’