আন্ডারপাস ঘিরে নানা সঙ্কট, পরিদর্শনে রেলের ইঞ্জিনিয়াররা - 24 Ghanta Bangla News
Home

আন্ডারপাস ঘিরে নানা সঙ্কট, পরিদর্শনে রেলের ইঞ্জিনিয়াররা

Spread the love

ব্যাঁটরা থানার অন্তর্গত চ্যাটার্জিপাড়া আন্ডারপাস দিয়ে প্রতি দিন হাজার হাজার পথচারী যাতায়াত করেন। নটবর পাল রোডের ওই আন্ডারপাস দিয়ে নিত্য হাজার হাজার সাইকেল, বাইক, টোটো এবং অন্যান্য গাড়ি যাতায়াত করে। কারণ, ওই রাস্তার একদিকে সরাসরি বেলগাছিয়া মোড় যুক্ত আছে। যেখান থেকে গাড়ি কোনা অথবা সালকিয়ার দিকে যাতা়াত করে। আবার আন্ডারপাসের অন্য দিকে রয়েছে ব্যস্ত হাওড়া–আমতা রোড। সেখান দিয়ে প্রতি দিন বাস, লরি এবং অন্যান্য গাড়ি একই ভাবে হাওড়া ময়দান অথবা ডোমজুড়ের দিকে যাতায়াত করে। কিন্তু সমস্যা হলো, ওই আন্ডারপাসের উপর দিয়ে দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার যাবতীয় লোকাল এবং দূরপাল্লার ট্রেনের যাতায়াত। এলাকার পথচারীরা জানিয়েছেন, যখন লাইনের উপর দিয়ে দূরপাল্লার এবং লোকাল ট্রেন যাতায়াত করে, তখন তাঁরা রাস্তায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হন। কারণ, যাত্রীদের মলমূত্র এবং থুতু রাস্তায় ফেলতে ফেলতে ট্রেনটি যায়। তাই তাঁরা আন্ডারপাসের আগেই দাঁড়িয়ে পড়তে বাধ্য হন। এর ফলে, রাস্তার দু’দিকে লম্বা লাইন করে গাড়ি দাঁড়িয়ে যায়। প্রতি দিন স্কুল এবং অফিস টাইমে নিত্যযাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়েন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *