‘হানিমুন স্যুইট’-এর পর এ বার চলন্ত ট্রেনে পুজোও কি অনিয়ম? ব্যাখ্যা দিল ভারতীয় রেল
কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, একটি চলন্ত ট্রেনের কোচের ভিতরে পুরোহিত মন্ত্রোচ্চারণ করে পূজা করছেন। কোচের ভিতরে ফুল, পুজোর সামগ্রী নিয়ে কয়েকজন যাত্রীকে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। জানা গিয়েছে, ট্রেনটি দিল্লি থেকে মুম্বই যাচ্ছিল। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকেই প্রশ্ন তোলেন, যাত্রিবাহী ট্রেনে এ ভাবে ধর্মীয় অনুষ্ঠান করার অনুমতি কী ভাবে দেওয়া হলো?