রামমন্দির অনুদান চুরি মামলায় নির্দেশ আদালতের
সোমবার রামমন্দিরের অনুদান কেলেঙ্কারির তদন্ত নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্টের। এ দিন শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)-কে তদন্তের অগ্রগতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কাছেও জবাব তলব করেছে আদালত। আগামী শুনানির আগে ট্রাস্টকে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে। পাশাপাশি এই মামলায় CBI তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি আগামী সপ্তাহে করবে শীর্ষ আদালত।