হরমুজ়ে বাণিজ্যিক জাহাজে হামলা ইরানের, ভারতীয় নাবিক নিখোঁজ হতেই কড়া বার্তা নয়াদিল্লির
হরমুজ় প্রণালী পার করার সময়ে সাইপ্রাসের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালাল ইরানের বাহিনী। ওই জাহাজে ১১ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে দশ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক জন এখনও নিখোঁজ। সূত্রের খবর, ইরানের বাহিনীর হামলায় ‘জিএফএস গ্যালাক্সি’ নামের ওই জাহাজে আগুন ধরে যায়। কর্মীরা প্রাণভয়ে জাহাজ ছাড়তে বাধ্য হন। ঘটনার নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।