ফিরল ২৬/১১ র স্মৃতি! মুম্বই তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকিতে ছড়াল চাঞ্চল্য
মুম্বই: মুম্বইয়ের ঐতিহ্যবাহী তাজ মহল প্যালেস হোটেলে আবারও (Taj Hotel)উড়িয়ে দেওয়ার হুমকি। মধ্যরাতে নবি মুম্বই পুলিশের কাছে একটি অজ্ঞাত ব্যক্তির ফোন আসে। কলার স্পষ্ট হুমকি…
মুম্বই: মুম্বইয়ের ঐতিহ্যবাহী তাজ মহল প্যালেস হোটেলে আবারও (Taj Hotel)উড়িয়ে দেওয়ার হুমকি। মধ্যরাতে নবি মুম্বই পুলিশের কাছে একটি অজ্ঞাত ব্যক্তির ফোন আসে। কলার স্পষ্ট হুমকি দেন যে, তাজ হোটেল উড়িয়ে দেওয়া হবে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো শহরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ২৬/১১-র ভয়াবহ জঙ্গি হামলার স্মৃতি আবারও ফিরে আসে মানুষের মনে।
সেই রক্তাক্ত রাতের কথা মনে করে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।ঘটনাটি ঘটে মধ্যরাত প্রায় ১২টা নাগাদ। নবি মুম্বই পুলিশ তাৎক্ষণিকভাবে মুম্বই পুলিশকে বিষয়টি জানায়। মুম্বই পুলিশ কোনো ঝুঁকি না নিয়ে তাজ হোটেলের প্রতিটি কোণায় তল্লাশি শুরু করে। হোটেলের অতিথি, কর্মী এবং আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের স্পেশাল টিম, বোমা স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে যায়।
আরও দেখুনঃ তেলের বাজারে নয়া টুইস্ট! এবার ভারত থেকে পেট্রল আমদানি করবে রাশিয়া
ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালানোর পর কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। তবে পুলিশ এখনও সতর্ক অবস্থায় রয়েছে।মুম্বই পুলিশ এখন হুমকি ফোনটি কোথা থেকে এসেছে এবং কে করেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। সাইবার সেল এবং টেলিকম বিভাগকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ভুয়া হুমকি হতে পারে।
আরও দেখুনঃ মোদী রাজ্যের ৩০১ টি গ্রামে হনুমান মন্দির-ঘর ওয়াপসি অভিযানের ঘোষণা হিন্দু পরিষদের
তবে ২৬/১১-এর মতো ঘটনার পর কোনো হুমকিকেই হালকাভাবে নেওয়া যায় না। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “আমরা প্রতিটি অ্যাঙ্গেল থেকে তদন্ত করছি। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি। নিরাপত্তা ব্যবস্থা একদম কঠোর রাখা হয়েছে।”তাজ হোটেল মুম্বইয়ের শুধু একটি বিলাসবহুল হোটেল নয়, এটি শহরের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক।
২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তানি জঙ্গিরা এই হোটেলসহ শহরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ১৬৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছিল। সেই ঘটনার পর থেকে তাজ হোটেল নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সতর্ক। কিন্তু এমন হুমকি এলে স্বাভাবিকভাবেই মানুষের মনে ভয় জাগে।
আরও দেখুনঃ বিরোধীদের হাতে ভোট চুরির তথ্য তুলে দেওয়া গবেষণাকেন্দ্রের অনুদান বন্ধ করল মোদী সরকার