ভালোবাসায় ঠিক-ভুল বলে কিছু হয় না - 24 Ghanta Bangla News
Home

ভালোবাসায় ঠিক-ভুল বলে কিছু হয় না

Spread the love

শাহরুখ খান, রণবীর কাপুর, আলিয়া ভাটের মতো তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। ‘একজন ভালো অভিনেতা, পরিচালকের কাজ অনেক সহজ করে দেন। তাঁরা শুধু সংলাপ বলেন না, চরিত্রটার ভেতরে ঢুকে যান। তখন পরিচালক হিসেবে আমিও নতুন কিছু আবিষ্কার করি।’

‘জব উই মেট’ সিনেমা মুক্তির এত বছর পরেও গীত আর আদিত্যকে ভুলতে পারেননি দর্শক। সেই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে কোনও পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে ইমতিয়াজ় স্পষ্ট জানিয়ে দেন, ‘না, সে ভাবে কখনও ভাবিনি। কারণ দর্শক যে ভাবে গীত আর আদিত্যকে মনে রেখেছেন, সেই জায়গাটা খুব সুন্দর। বাস্তব জীবনে এত বছর পরে তারা যেমন ভাবে থাকত, সেটা হয়তো দর্শকের ভালো লাগবে না। আমি সেই স্মৃতিটা নষ্ট করতে চাই না।’

কলকাতা মানে আপনার কাছে ঠিক কি? উত্তর দিতে গিয়ে পরিচালকের গলায় আলাদা আবেগ ধরা পড়ে। ‘এই শহরে এলেই মনে হয় বাড়ির কাছাকাছি কোথাও চলে এসেছি। কলকাতার মানুষ সিনেমাকে অন্য রকম ভাবে ভালোবাসেন। এখানে সাহিত্য, সঙ্গীত, থিয়েটার— সবকিছুর একটা গভীর ঐতিহ্য রয়েছে। তবে কলকাতার মতো খাওয়াদাওয়া নিয়ে এত প্যাশন আমি কোথাও দেখিনি। পার্ক স্ট্রিটের নাম করা কিছু রেস্তোরাঁয় না খেয়ে আমি কলকাতা ছাড়ি না। তা ছাড়া রাস্তার ধারে জেলি দেওয়া পাউরুটি টোস্ট, ওটা তো মিস করাই যাবে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *