‘যাঁদের দেখার দায়িত্ব ছিল, তাঁদের বিরুদ্ধেও অ্যাকশন হবে’, অবৈধ নির্মাণ নিয়ে বার্তা অগ্নিমিত্রার
সকাল থেকে শহরজুড়ে বুলডোজ়ার অ্যাকশন চলছে। রবিবার শহরের একাধিক জায়গায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনি নির্মাণ। কসবা বিবি চ্যাটার্জি স্ট্রিটের অবৈধ নির্মাণ ভাঙার কাজ দেখতে যান পুর ও নগরোন্নন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখান থেকে অগ্নিমিত্রার কড়া বার্তা, ‘পুরসভা বা সরকারের তরফে যাঁদের দেখার দায়িত্ব ছিল যে, কোথায় অবৈধ নির্মাণ হচ্ছে, কোথায় কী নির্মাণের সঙ্গে অবৈধ অংশ জুড়ে যাচ্ছে, তাঁদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। একই ভাবে যাঁরা এই সব বিল্ডিং বানিয়েছে, যাঁরা টাকা ঢেলেছে, যাঁরা ডেভেলপার বা প্রোমোটার সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’