নরওয়েকে হারিয়ে চতুর্থ বার সেমিতে ইংল্যান্ড, তবে ফাইনালের স্বপ্নে কাঁটা পুরনো রেকর্ড - 24 Ghanta Bangla News
Home

নরওয়েকে হারিয়ে চতুর্থ বার সেমিতে ইংল্যান্ড, তবে ফাইনালের স্বপ্নে কাঁটা পুরনো রেকর্ড

Spread the love

অতিরিক্ত সময়েও নায়ক বেলিংহ্যাম

নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই আবার পার্থক্য গড়ে দেন বেলিংহ্যাম। মর্গ্যান রজার্সের শট নিল্যান্ড ঠিক মতো ধরে রাখতে পারেননি। ফিরতি বল বক্সের মধ্যে পড়তেই সবার আগে পৌঁছে যান বেলিংহ্যাম। কাছ থেকে জালে বল জড়াতে কোনও ভুল করেননি তিনি।

গোল হজম করার পরও হাল ছাড়েনি নরওয়ে। আন্তোনিও নুসার শট আটকে দেন মার্ক গুয়েহি। অস্কার ববও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর গোল পায়নি তারা। চোটের কারণে অতিরিক্ত সময়েই মাঠ ছাড়তে হয় হাল্যান্ডকে।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। খুব ঝকঝকে ফুটবল না খেললেও, কঠিন মুহূর্তে ম্যাচ জেতার ক্ষমতা দেখিয়েছে তুচেলের দল। আর সেই জয়ের সবচেয়ে বড় নায়ক নিঃসন্দেহে জুড বেলিংহ্যাম, যার জোড়া গোল ইংল্যান্ডকে পৌঁছে দিল বিশ্বকাপের শেষ চারে। এই নিয়ে চতুর্থ বার তারা বিশ্বকাপের সেমিতে উঠল। এর মধ্যে একবারই ফাইনালে উঠেছে। ১৯৬৬ সালে শুধু ফাইনালে ওঠা নয়, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এ ছাড়া ১৯৯০ এবং ২০১৮ সালে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *