SBI ফান্ডস-সহ ৬ IPO বাজার কাঁপাবে, কোনটি থেকে লাভের সুযোগ বেশি? কী ইঙ্গিত মিলছে?
আগামী সপ্তাহে মেনবোর্ড ও এসএমই মিলিয়ে ৬টি IPO-তে নজরে থাকবে বিনিয়োগকারীদের। এর মধ্যে তিনটির সাবস্ক্রিপশন শুরু হবে, একটির ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দু’টি শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে। গ্রে মার্কেট প্রিমিয়াম (GMP) অনুযায়ী মিলওয়ার্কস টেকনোলজিসের আইপিও-র লিস্টিংয়ে লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি।
SBI Funds Management IPO
এসবিআই ফান্ডস ম্যানেজমেন্টের IPO-র সাবস্ক্রিপশন শুরু হবে ১৪ জুলাই। এর প্রতি শেয়ারের ইস্যু প্রাইস ৫৭৪ টাকা। GMP ৮৮ টাকা। সম্ভাব্য লিস্টিং গেন প্রায় ১৫.৩৩%। অর্থাৎ ইস্যু প্রাইসের থেকে ১৫ শতাংশেরও বেশি দামে লিস্টিংয়ের সম্ভাবনা রয়েছে।
Alpine Texworld IPO
আল্পাইন টেক্সওয়ার্ল্ডের IPO-র সাবস্ক্রিপশন ১৪ জুলাই শুরু হবে এবং ১৬ জুলাই বন্ধ হবে। শেয়ারপিছু ইস্যু মূল্য ১০৫ টাকা। এর মাধ্যমে বাজার থেকে ১২৬.২৫ কোটি টাকা তোলা হবে। এর গ্রে মার্কেট প্রিমিয়াম ২ টাকা। সম্ভাব্য লিস্টিং গেন প্রায় ১.৯০%।
Millworks Technologies IPO
মিলওয়ার্কস টেকনোলজিসের IPO-তে সবচেয়ে বেশি গ্রে মার্কেট আগ্রহ দেখা যাচ্ছে। বিএসই এসএমই প্ল্যাটফর্মের এই আইপিও-র ইস্যু প্রাইস ৩৩১ টাকা। GMP ৩৯০ টাকা। সম্ভাব্য লিস্টিং গেন প্রায় ১১৮%।
Laser Power and Infra IPO
লেজ়ার পাওয়ার অ্যান্ড ইনফ্রার IPO বর্তমানে সাবস্ক্রিপশনের জন্য খোলা রয়েছে। এখনও পর্যন্ত ১.০৫ গুণ সাবস্ক্রাইব হয়েছে। এর ইস্যু প্রাইস ২১৪ টাকা। GMP ৩৬.৫০ টাকা। সম্ভাব্য লিস্টিং গেন প্রায় ১৭%।
Devson Catalyst IPO
ডেভসন ক্যাটালিস্টের IPO ১৬ জুলাই তালিকাভুক্ত হবে। বর্তমানে GMP ইস্যু মূল্যের তুলনায় প্রায় ৩৮% বেশি।
(এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। এই সময় অনলাইন কোনও ধরনের বিনিয়োগের পরামর্শ দেয় না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।)