Kolkata Traffic: বন্ধ চিংড়িহাটা উড়ালপুল-দ্বিতীয় হুগলি সেতু, রবিবারের যান চলাচল কেমন থাকবে? | 2nd hooghly bridge and chingrihata bridge will close know detail of kolkata traffic - 24 Ghanta Bangla News
Home

Kolkata Traffic: বন্ধ চিংড়িহাটা উড়ালপুল-দ্বিতীয় হুগলি সেতু, রবিবারের যান চলাচল কেমন থাকবে? | 2nd hooghly bridge and chingrihata bridge will close know detail of kolkata traffic

Spread the love

কলকাতার ট্রাফিক আপডেট
Image Credit: Facebook

কলকাতা: শুক্র-শনি-রবিবার কাজ চলছে চিংড়িহাটার। ফলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এ দিকে, রবিবার ছুটির দিনে অনেকে বের হন ঘুরতে (Kolkata)। কেউ আবার বিভিন্ন কাজে বাড়ির বাইরে বের হন। রবিবার রাস্তাঘাট কেমন থাকবে? কী বলছে ট্রাফিকের আপডেট?

লালবাজার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, দিনভর শহরে মিটিং মিছিলের খবর নেই। অর্থাৎ মিটিং মিছিল কিংবা র‌্যালির জন্য কোনও রাস্তা বন্ধ থাকছে না। ফলত, মোটের উপর রাস্তা-ঘাট ফাঁকাই থাকবে। অন্য দিকে, দ্বিতীয় হুগলি সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স এর উদ্যোগে বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ড ডাউন কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ হবে। সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই এই কাজ চলছে। কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ডের দিক থেকে আসার বিদ্যাসাগর সেতুর উদ্দেশে পশ্চিমমুখী সমস্ত যানবাহনকে হেস্টিংস মোড়ের দিকে ঘোরানো হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ব্যবহার করে গন্তব্যে যেতে হবে। তাই এই কাজের জন্য, সকাল ছ’টা থেকে রাত ১০টা অবধি বন্ধ।

এ দিকে, চিংড়িহাটা উড়ালপুলও আজ বন্ধ থাকবে দিনভর। রবিবার ছুটির দিন থাকায় উপরের দুই কাজের জন্য শহরের জন চলাচল ব্যবস্থায় তেমন প্রভাব পড়ার আশঙ্কা করছে না লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল। মানুষের হয়রানির আশঙ্কাও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *