ICU-তে ভর্তি ডেলিভারি বয়ের মা, যা করলেন অঙ্কিত, ধন্য ধন্য করছেন নেটিজ়েনরা
বিষয়টি জানা মাত্রই অঙ্কিত অনলাইনে ডেলিভারি বয়কে ফ্লাইটের টিকিট কেটে দেন। টিকিটের দাম প্রায় ৪ হাজার টাকা। পুরো টাকাটাই দিয়েছেন অঙ্কিত। তবে টিকিট হাতে পেয়ে ডেলিভারি বয় জানান, যে তিনি কোনও দিন বিমানবন্দরেই যাননি। তাঁকে আশ্বস্ত করে অঙ্কিত জানান, তাঁর এক বন্ধু বিমানবন্দরে তাঁকে সবরকম সাহায্য করবে। শুধু তাই নয় অঙ্কিত জানতে পারেন, ডেলিভারি বয় সকাল থেকে কিছু খাননি। অঙ্কিত যে খাবার অর্ডার করেছিলেন, সেটাই দুজনে মিলে খান ওই দিন।