Durgapur News | দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা, মৃত শ্রমিকের পরিবারের হাতে দেওয়া হলো নিয়োগপত্র
দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনায় মৃত্যু হয় শেখ সাইদুল নামে এক কর্মীর। সেই ঘটনায় মৃত শ্রমিকের পরিবারের হাতে তুলে দেওয়া হলো চাকরির নিয়োগপত্র। দুর্ঘটনার পরে মৃত সাইদুলের পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেওয়ার দাবি ওঠে। সেই দাবি মতই রবিবার পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন শ্রমিক সংগঠন বিএমএসের নেতারা।