Deadbody recover: গভীর খনি থেকে উদ্ধার যুবতীর দেহ | One woman deadbody recover from Asansol - 24 Ghanta Bangla News
Home

Deadbody recover: গভীর খনি থেকে উদ্ধার যুবতীর দেহ | One woman deadbody recover from Asansol

Spread the love

​আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত ইসিএলের বনজেমারী ওপেন কাস্ট প্রজেক্টের (ওসিপি) খনি থেকে এক যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার। দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সকালে খনির ভেতরের একটি পাথরের খাঁজে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবরটি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে পোশাক দেখে মৃতদেহটি শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম পূর্ণিমা বাউরি(২৬)। তিনি সালানপুরের শিবদাসপুরের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, পূর্ণিমা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। গত রবিবার ৫ জুলাই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। তারপর আর ফেরেননি। এই নিয়ে সালানপুর থানায় সোমবার একটি নিখোঁজের ডায়েরিও করা হয়েছিল। অবশেষে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর আজ খনি থেকে তাঁর দেহ মিলল। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গভীর খনি থেকে দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের কাকা রঘুনাথ বাউরি বলেন, “অনেক লোক জঙ্গলে এসেছিল। সেই সময় তাঁরা দেখতে পায় একটা মানুষের ডেডবডি। সেই সময় মন্দিরের আরোও যারা ছিল ফোন করেন। আমি থানায় ফোন করি। পুলিশ এসেছে। দেখে মনে হচ্ছে অনেক দিন আগের মৃতদেহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *