সেবাশ্রয়ে চিকিৎসার ফলে বাদ গেল পা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর - 24 Ghanta Bangla News
Home

সেবাশ্রয়ে চিকিৎসার ফলে বাদ গেল পা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর

Spread the love

ডায়মন্ড হারবার: ‘সেবাশ্রয়’ নিয়ে আরও বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘সেবাশ্রয়’ নিয়ে ফের এফআইআর রুজু হল অভিষের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রবীন্দ্রনগর থানায় অভিষেকের…

cid sit investigation signature fraud case

ডায়মন্ড হারবার: ‘সেবাশ্রয়’ নিয়ে আরও বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘সেবাশ্রয়’ নিয়ে ফের এফআইআর রুজু হল অভিষের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রবীন্দ্রনগর থানায় অভিষেকের বিরুদ্ধে নতুন এফআইআর রুজু করেছেন এক মহিলা। সেবাশ্রয়ে চিকিৎসা করাতে গিয়ে তার পা বাদ গিয়েছে বলে অভিযোগ করেন ওই মহিলা। সেবাশ্রয়ে চিকিৎসা করাতে গিয়ে পা বাদ যাওয়ার ঘটনার অভিযোগ বারবার জানানোর চেষ্টা করেন মহিলা। কিন্তু কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

মহেশতলার বাসিন্দা অভিযোগকারী ওই মহিলা। তিনি জানান যে হাঁটুর সমস্যা নিয়ে সেবাশ্রয়ের দ্বারস্থ হন। কিন্তু তিনি জানতেন না যে তাঁর পা বাদও যেতে পারে। থানার অভিযোগ দায়ের করেন মহিলা। রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নতুন FIR দায়ের করেছেন ওই মহিলা।

মহিলা জানান যে প্রথমে তাঁকে ওষুধ খেতে বলা হয়। ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে ২ মাস ওষুধ খান তিনি। তবে ওষুধ খেয়ে কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেন মহিলা। ওষুধ খেয়ে সমস্যার সমাধান না হওয়ায় , তাঁকে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর ন্যাশনাল মেডিক্যালে যান তিনি। সেখানে অস্ত্রপচার করে বাদ যায় তাঁর ডান পা।

উল্লেখ্য, কিছুদিন আগেই সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। প্রথমে ডায়মন্ড হারবার থাকা, পরে বিষ্ণুপুর থানায় এফআইআর রুজু করে পুলিশ। বিষ্ণুপুর থানায় করা মামলাতে FIR-এ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশপাশি নাম রয়েছে তাঁর PA সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদ, ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খান-সহ একাধিকের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান যে তদন্তে যা যা তথ্য উঠে আসবে সেগুলি তুলে দেওয়া হবে পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের হাতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *