মেসির নতুন বিশ্বরেকর্ড, মারাদোনাকে ছাড়িয়ে ইতিহাস
কানসাস সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ১০ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্তিনা। লিওনেল মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে হেডে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ড্যান এনদোয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে কিছুক্ষণ পর ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। এরপর অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ় ও লাউতারো মার্তিনেজ়ের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।