তৃণমূলের দখল করা জমি বৃদ্ধাকে ফেরালেন বিধায়ক - 24 Ghanta Bangla News
Home

তৃণমূলের দখল করা জমি বৃদ্ধাকে ফেরালেন বিধায়ক

Spread the love

এই সময়, আরামবাগ: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে নিজের জমি ফিরে পেয়ে আবেগঘন মুহূর্তে আপ্লুত হয়ে পড়লেন পুরশুড়া বিধানসভার হারুয়া এলাকার বাসিন্দা বৃদ্ধা বিন্দু ধোলে। অভিযোগ, কয়েক বছর আগে তাঁর মালিকানাধীন জমি জোর করে দখল করে সেখানে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস নির্মাণ করা হয়েছিল। আর্থিক ও সামাজিক ভাবে অসহায় হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি নিজের জমি ফিরে পাওয়ার লড়াই চালিয়ে গেলেও, কোনও সুরাহা পাননি। তৃণমূল জমানার অবসানের পরে তিনি পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের দ্বারস্থ হন। তিনি তাঁর করা সমস্ত অভিযোগপত্র ও জমির সমস্ত বৈধ নথি বিধায়ক বিমান ঘোষকে জমা দেন। বিমান ঘোষ সমস্ত কিছু খতিয়ে দেখার পরে প্রশাসনিক ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ওই জমি দখলমুক্ত করে প্রকৃত মালিক বিন্দু ধোলের হাতে ফিরিয়ে দেন। জমি ফিরে পেয়ে বৃদ্ধার মুখে ফুটেছে স্বস্তির হাসি। নিজের জমি ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি বিন্দু ধোলে। তিনি বলেন, ‘আমি কোনও দিন ভাবিনি, জীবিত অবস্থায় নিজের জমি আবার ফিরে পাব। বহু বছর ধরে শুধু কষ্ট আর অসহায়ত্ব নিয়ে দিন কাটিয়েছি। অনেকের কাছে গিয়েছি, কিন্তু কোনও লাভ হয়নি। আজ আমার নিজের জায়গা আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। এখন অন্তত শান্তিতে বাঁচতে পারব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *