জাতীয় যোগাসন প্রতিযোগিতায় সাফল্য, ডোনাকে নিয়ে উল্লসিত বড়জোড়া
এই প্রতিযোগিতায় অসম, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গোয়া এবং অন্যান্য রাজ থেকে মোট মোট ৬৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ১১-১৩ বছর বয়সী বালিকা বিভাগে তৃতীয় হয়েছে ডোনা। তিন বছর ধরে এইউএম ডোগ সেন্টারের শিক্ষক প্রসূন মোহন্তর কাছে যোগের শিক্ষা নিচ্ছিল বড়জোড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই ছাত্রী।