অর্জুন সিংয়ের হস্তক্ষেপে খুলছে বন্ধ জুট মিল
কিন্তু কী ভাবে এটা সম্ভব হলো? শ্রম দপ্তরের আধিকারিকদের দাবি, বন্ধ জুট মিল খোলার ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা নিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। অর্জুন সিং শ্রম দপ্তরের দায়িত্বভার গ্রহণের পরই বন্ধ জুট মিল চালু করতে উদ্যোগী হন। তিনি আগেই ঘোষণা করেছিলেন, ১০ জুলাইয়ের মধ্যে অধিকাংশ বন্ধ জুট মিল খুলে যাবে। সেই প্রতিশ্রুতি পূরণে তিনি দফায় দফায় মালিকপক্ষ, শ্রমিক সংগঠন এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তারই ফলশ্রুতি হিসাবে একে একে বন্ধ জুট মিল খুলতে শুরু করেছে।