২ গাছ ভেঙে অবরুদ্ধ যশোহর রোড, দুর্ভোগ
এই সময়, হাবরা: কয়েক দিন আগে বনগাঁর যশোহর রোডে বিপজ্জনক গাছের ডাল ভেঙে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল।বনগাঁর পর এ বার হাবরায় যশোহর রোডের ধারের দু’টি গাছ ভেঙে বিপত্তি ঘটল। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে শুক্রবার ভোরে হাবরার চোংদা মোড়ে দু’টি গাছ ভেঙে পড়ায় বিপর্যস্ত হয় যশোহর রোডের যান চলাচল। ঘটনাটি খুব ভোরে হওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পুরসভা এবং পুলিশের তৎপরতায় প্রায় চার ঘণ্টা পর হাবরার যশোহর রোডে যান চলাচল স্বাভাবিক হয়।