রাত ৩টের সময়ও একসঙ্গে ম্যাচ দেখতে তৈরি, কী সুবিধা এই ‘ফুটবল ডেটিং’-এর? - 24 Ghanta Bangla News
Home

রাত ৩টের সময়ও একসঙ্গে ম্যাচ দেখতে তৈরি, কী সুবিধা এই ‘ফুটবল ডেটিং’-এর?

Spread the love

গোটা বিশ্বে এখন দু’টো বিষয় নিয়েই আড্ডা জমছে। এক, ‘ফিফা ফিভার’। আর অন্যটা হলো উইম্বলডন গ্র্যান্ড স্লাম। আপনি খেলাপ্রেমী মানুষ হতে পারেন, আবার না-ও হতে পারেন। কিন্তু এই আমেজে ডেটে যাওয়ার সুযোগ হাত ছাড়া করবেন না। ডিনার ডেট বা কফি ডেট এখন অতীত। একসঙ্গে খেলা দেখার সুযোগকেই বেশি প্রাধান্য দিচ্ছে তরুণ প্রজন্ম। ডেট যাওয়ার নতুন ট্রেন্ড এখন একসঙ্গে খেলা দেখাই। আর এই নতুন ট্রেন্ডের নাম হয়েছে ‘ফুটবল ডেটিং’— যেখানে কোনও ব্যক্তি খেলোয়াড়ের সঙ্গে প্রেম করে কিংবা স্পোর্টস-অবসেশড পার্টনার খোঁজে। 

৪৫ শতাংশ জেন জ়ি প্রথম ডেটে একসঙ্গে খেলা দেখতে বেশি পছন্দ করে। ডেটিং অ্যাপের রিপোর্ট বলছে, যে সব প্রোফাইলের ইন্টারেস্টে ‘ফুটবল’ দেওয়া থাকে, সেগুলোর ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশের বেশি। রাত ৩টের সময়ও একসঙ্গে খেলা দেখতে রাজি সিঙ্গলরা। তবে একসঙ্গে গ্যালারিতে বসেই যে খেলা দেখতে হবে, এমনটা নয়। কোনও রেস্তোরাঁ, ক্যাফে কিংবা বাড়ির ড্রয়িং রুমে বসেও খেলা দেখতে পারেন।

প্রথম ডেটে কোনও মানুষকেই সম্পূর্ণ রূপে চেনা যায় না। কিন্তু ‘ফুটবল ডেটিং’-এ গেলে সঙ্গীর মানসিকতা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। রিলেশনশিপ এক্সপার্টদের মতে, কাউকে নতুন করে চিনতে শুরু করেলে তার সঙ্গে বসে খেলাটা দরকার। এতে ব্যক্তিত্বের মিল এবং মানসিকতা বোঝা যায় খুব সহজে। আবেগ যখন তুঙ্গে থাকে, তখন সামনের ব্যক্তি কেমন ভাবে আচরণ করে, তা সামনাসামনি দেখার এটাই সেরা সুযোগ।

ধরুন আপনি এমন কারও সঙ্গে বসে খেলা দেখছেন, যাঁর খেলার প্রতি আগ্রহই নেই। অথচ আপনি ভালোবাসেন বসে তিনিও খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। এমন পরিস্থিতিতে বুঝবেন ওই ব্যক্তি অন্যের পছন্দের দাম দেয় এবং অন্যের খুশির খেয়াল রাখে। আবার এই বিশ্বকাপ ও উইম্বলডনের মরশুমে সঙ্গী আপনার জন্য সময় বের করে নিচ্ছে। এটা দেখেও বোঝা যায় যে, সঙ্গী কোয়ালিটি টাইম কাটাতে চায়। আসলে একসঙ্গে বসে খেলা দেখলে সঙ্গীর ভালো-খারাপ দিকগুলো সহজেই বোঝা যায়।

footall dating

চিনে নিন রেড ফ্ল্যাগ 

  • দল হেরে যাওয়ার পর মেজাজ সম্পূর্ণরূপে বিগড়ে যায় এবং খারাপ আচরণ করতে থাকে।

  • দলের জয় বা পরাজয়ের প্রতিক্রিয়া হিসেবে অতিরিক্ত মদ্যপান করে।

  • খেলার সময় আপনি কথা বললে বা কোনও প্রশ্ন জিজ্ঞেস করলে সঙ্গী বিরক্ত হয়।

  • খেলার নিয়মকানুন না জানার কারণে আপনাকে নিয়ে মজা-ঠাট্টা করে।

  • স্পোর্টস বেটিং করে।

  • আবার আপনি খেলা ভালোবাসলেও সঙ্গীর বিন্দুমাত্র আগ্রহ দেখাতে রাজি হয় না।

গ্রিন ফ্ল্যাগ এগুলো

  • খেলার দেখার সময়ে সঙ্গী আপনার সঙ্গে বন্ডিং তৈরি করতে চায়।

  • খেলা দেখার সময়টিকে আপনার সাথে বন্ডিং বা যোগাযোগ বাড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার করে।

  • খেলার মাঝে আপনার যে কোনও প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দেয়।

  • খেলার ফলাফল যাই হোক না কেন, মেজাজ হারায়নি, সব সময়ে আনন্দে থাকে। 

  • দল হারলে মন খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু তার জেরে কারও সঙ্গে খারাপ আচরণ করে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *