মুখ্যমন্ত্রী বারুইপুরে যাওয়ার আগেই গণপিটুনি কাণ্ডে আরও তিন জন গ্রেপ্তার
বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি শনিবার যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই ওই ঘটনায় আরও তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। সব মিলিয়ে গ্রেপ্তার হলেন পাঁচ জন। প্রসঙ্গত, নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে বিক্ষোভের সময়েই ইন্দ্রজিতকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। পরে মুখ্যমন্ত্রী পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকের পরে জানান, ইন্দ্রজিৎ নির্দোষ। তাঁর পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।