অননুমোদিত ওষুধ বিক্রিতে লাগাম টানতে বড় সিদ্ধান্ত, ডেটাবেস তৈরির সুপারিশ
কমিটির মতে, এত দিন কেন্দ্র ও রাজ্য স্তরে পদক্ষেপ করা হলেও অননুমোদিত ওষুধের সমস্যা মেটেনি। তাই দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি সর্বভারতীয় নিয়ন্ত্রক কাঠামো এবং অনুমোদিত ওষুধের নির্ভুল ডেটাবেস গড়ে তোলা জরুরি। কমিটির সুপারিশ অনুযায়ী, একটি সাব-কমিটি গড়ে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। তারা কী ভাবে অনুমোদিত ওষুধের পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করা যায় এবং তার বাইরে থাকা ওষুধের বিরুদ্ধে কী রকমের আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া উচিত, সে বিষয়ে চূড়ান্ত সুপারিশ করবে।