প্রভাবশালী চিকিৎসকের পোস্টিং নিয়ে বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসা ইস্তক শারদ্বত স্পষ্ট বার্তা দিয়েছেন, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার নানা ‘ফাঁকফোকর’ মেরামত করতে সময় লাগবে, কিন্তু অনিয়ম বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, ‘প্রতিহিংসার রাজনীতি নয়, তবে যাঁরা অন্যায় করেছেন, তাঁদের জবাবদিহি করতেই হবে।’ রিয়ালের বদলি তারই অঙ্গ বলে মনে করছে স্বাস্থ্য মহলের একাংশ। খোদ শারদ্বত বলছেন, ‘উনি মেডিক্যাল এডুকেশনে থাকবেন কেন? ওঁর তো প্রয়োজনীয় স্নাতকোত্তর ডিগ্রি ছিল না। যে অতিরিক্ত বেতন তিনি পেয়েছেন, সেটাও তো ফেরত দিতে হবে তাঁকে।’ রিয়ালের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। যদিও অভিযোগ উড়িয়ে রিয়ালের বক্তব্য, ‘নিয়ম মেনেই চাকরিতে যোগ দিয়ে কাজ করেছি। এর বেশি কিছু বলব না।’