দুই বছরের চুক্তিতে দানিশ ফারুককে দলে টানল ইস্টবেঙ্গল - 24 Ghanta Bangla News
Home

দুই বছরের চুক্তিতে দানিশ ফারুককে দলে টানল ইস্টবেঙ্গল

Spread the love

কেরালা ব্লাস্টার্স ছেড়ে দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন কাশ্মীরি মিডফিল্ডার দানিশ ফারুক। নতুন মরশুমে লাল-হলুদের মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আশা।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: একের পর এক ফুটবলারদের দলে টেনে চমক দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। স্প্যানিশ তারকা দানি রামিরেজের যোগদানের কথা ঘোষণা করার দিনেই আরও এক দাপুটে ফুটবলারের সঙ্গে চুক্তি করার কথা জানিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। তিনি দানিশ ফারুক। বিগত কয়েক মাস ধরেই তাঁকে নিয়ে ব্যাপক জল্পনা দেখা দিয়েছিল দল বদলের বাজারে। শোনা যাচ্ছিল যে সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই নাকি তিনি যোগ দেবেন লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল দলে।

Also Read | জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

সেটাই হল শেষ পর্যন্ত। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে কাশ্মীরের এই ফুটবলারের যোগদানের কথা জানিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব। যারফলে আসন্ন দুইটি মরসুমে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে এই ফুটবলারকে। গত সিজন পর্যন্ত দক্ষিণের ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিলেন বছর তিরিশের এই মিডফিল্ডার। দলের হয়ে আইএসএলে খেলেছিলেন প্রায় দশটি ম্যাচ। তাঁর সক্রিয়তা পরবর্তীতে যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের মধ্যে।

Also Read | এশিয়ার মঞ্চে কঠিন পরীক্ষার মুখে ইস্টবেঙ্গল! ১২ অগাস্ট প্রতিপক্ষ কুয়েতের ক্লাব

পাশাপাশি সুপার কাপে ও দলের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন কাশ্মীরের এই ফুটবলার। এবার এই নয়া দলের জার্সিতে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *