Housing Scheme: গরিব মানুষরা এবার থাকবেন 2 BHK-তে, লাগবে না এক টাকাও! ১ লক্ষ পরিবারের জন্য বিরাট ঘোষণা | Telangana governments big initiative 1 lakh 2bhk houses to be built for states poor families
হায়দরাবাদ: গরিব মানুষদের জন্য সরকারের বিরাট উদ্যোগ। যাদের মাথার উপরে পাকা ছাদ নেই, তাদের আশ্রয় তৈরি করে দেবে রাজ্য সরকারই। থাকতে পারবেন ২বিএইচকে ফ্ল্য়াটে। এর জন্য গরিব মানুষদের কোনও টাকা দিচে হবে না। কোথায় এই সুযোগ দেওয়া হচ্ছে জানেন?
তেলঙ্গানা সরকার রাজ্যের গরিব মানুষদের জন্য হাউজিং স্কিমের ঘোষণা করেছে। ১ লক্ষ ফ্ল্যাট বা বাড়ি তৈরি করা হবে। প্রতিটি বাড়িই দুই কামরার হবে। সঙ্গে থাকবে রান্নাঘর, শৌচাগার। আর্থিকভাবে দুর্বল যারা, যাদের পাকা বাড়ি নেই, তাদের এই আবাসন প্রকল্পে মাথার উপরে ছাদ তৈরি করে দেওয়া হবে। এর জন্য আবেদনকারীদের কোনও টাকা খরচ করতে হবে না। নির্মাণের পুরো খরচই রাজ্য সরকার বহন করবে।
জানা গিয়েছে, তেলঙ্গানার গ্রামীণ ও শহর- দুই এলাকাতেই এই হাউজিং স্কিম চালু রয়েছে। হায়দরাবাদে জায়গার অভাবে, বহুতল আবাসনে থাকার ব্যবস্থা করা হয়।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীকে অবশ্যই তেলঙ্গানার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনকারী পরিবারকে দ্ররিদ্র সীমার অন্তর্ভুক্ত হতে হবে।
কাঁচা বাড়ি থাকতে হবে।
বিধবা মহিলা, প্রবীণ নাগরিক, তফশিলি জাতি-উপজাতি, বিশেষভাবে সক্ষম, আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন।
আবেদনের পদ্ধতি-
আবেদনকারীকে রাজ্য সরকারের নির্দিষ্ট বিভাগে এই আবেদন জানাতে হবে। আধার কার্ড, বিপিএল রেশন কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, আয়ের শংসাপত্র জমা দিতে হবে।