FIFA WC 2026 | Analysis । কোয়ার্টার ফাইনালের মহাযুদ্ধ শুরু, কী বলছেন সত্যজিৎ-মেহতাব?। Ei Samay
চলতি ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল মরক্কো। গোটা ম্যাচ জুড়ে দারুণ লড়াই করলেন গোলকিপার ইয়াসিন বোনৌ। কিন্তু কিলিয়ান এমবাপে এবং ওউসমানে দেম্বেলের কাছে হার মানলেন আচরাফ হাকিমি, ব্রাহিম দিয়াসরা। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। বিশ্বকাপের শেষ ষোলো পর্যন্ত ভালো পারফর্ম করলেও শেষ আটে একেবারেই ফিকে দেখাল মরক্কোকে। তবে তিনকাঠির তলায় লড়াই চালালেন মরক্কোর গোলরক্ষক বোনৌ। ৬০ মিনিটে গোল করেন এমবাপে। এরপরে ৬৬ মিনিটে দেম্বেলের গোলে ২-০ করে ফ্রান্স। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ইউরোপের দুই ফুটবল জায়ান্ট স্পেন ও বেলজিয়াম। একদিকে টিকিটাকার আধুনিক রূপ নিয়ে ছড়ি ঘোরানো স্প্যানিশ আর্মাডা, অন্যদিকে সোনালি প্রজন্মের উত্তরসূরিদের নিয়ে গড়া বিধ্বংসী বেলজিয়াম। হাই-ভোল্টেজ এই ম্যাচে যে দল মাঝমাঠের দখল নিতে পারবে, শেষ হাসি তারাই হাসবে বলে মত ফুটবল বিশেষজ্ঞদের।