সেতু ভেসে যোগাযোগ বিচ্ছিন্ন নয়াগ্রাম-সাঁকরাইল ব্লকে
দিন কয়েক আগে ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু গড়ধরা ও দেউলবারে ফেয়ার ওয়েদার ব্রিজের পরিবর্তে পাকা সেতুর দাবিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন জানান। জুলশোলা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ পাল বলেন, ‘ফেয়ার ওয়েদার ব্রিজ থাকায় নয়াগ্রাম ও সাঁকরাইল ব্লকের মানুষের যোগাযোগ কঠিন হয়ে পড়েছে। প্রতি বছর বর্ষার সময় সুবর্ণরেখা নদীর জল বাড়লে ফেয়ার ওয়েদার ব্রিজ ভেসে যায়। স্থায়ী সেতু নির্মাণ হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে।’ তবে সেতু ভেসে যাওয়ায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়াগ্রাম এবং সাঁকরাইল দুই থানার পক্ষ থেকে নদীর দু’পাশে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এ দিকে, নদীর জল বাড়ায় গোপীবল্লভপুর-২ ব্লকের মালিঞ্চা গ্রামে ফের শুরু হয়েছে ভাঙন।