বছরের শেষ ভাগে বলিউড কোন পথে?
আবার প্রত্যাশা ও প্রচার থাকলেও ‘পেড্ডি’, ‘চাঁদ মেরা দিল’, ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ মতো ছবি বক্স অফিসে ভালো ফলাফল করতে পারেনি। অন্য দিকে ‘আসসি’, ‘গর্ভনর’ থেকে ‘নুক্কড় নাটক’-র মতো সিনেমা দর্শকদের প্রশংসা পেয়েছে। এই সিনেমাগুলোর ক্ষেত্রে অবশ্য সিনেমাপ্রেমীদের সেই উৎসাহ বক্স অফিসে প্রতিফলিত হয়নি। তবে যে ট্রেন্ড গত বছরে দেখা গিয়েছিল, চলতি বছরের প্রথম পর্বেও সেটা আরও একবার প্রমাণিত হয়েছে। এখন আর শুধু সেলিব্রিটিদের টানে দর্শকরা সিনেমাহল ভরান না। কনটেন্ট ভালো কি না, সেটাই হয়ে উঠছে আসল বিষয়। যদি সিনেমার বিষয়বস্তু ও প্রেজ়েনটেশন ভালো হয়, সে ক্ষেত্রে জ়্যঁর যেমনই হোক না কেন, দর্শকরা টিকিট কেটে থিয়েটার ভরাচ্ছেন। থ্রিলার, অ্যাকশন, হরর হোক বা কমেডি, সিনেমাপ্রেমীদের প্লেটে ঠিক কী নতুনত্ব হাজির করছেন ছবির নির্মাতারা, সেটাই হয়ে উঠছে বক্স অফিসে ব্যবসার ডিসাইডিং ফ্যাক্টর।