রাজেশ শর্মার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অক্ষয় কুমার
হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রাজেশ শর্মা। হায়দরাবাদে ‘ফৌজি’ সিনেমার শুটিং করার সময়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ। সংক্রমণ বাড়তে থাকায় কলকাতায় এনে তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বিষাক্ত মাকড়সার কামড় থেকেই এমন মারাত্মক পরিস্থিতি হয়েছে বলে জানা গিয়েছে। সহ-অভিনেতার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অক্ষয় কুমার। রাজেশের সঙ্গে একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অক্ষয় লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো বন্ধু। একসঙ্গে অনেক হাসি বাকি।’