কয়লা চোরদের বিরুদ্ধে অভিযান, বড় সাফল্য CISF-র | CISF Seizes Over 428 Metric Tons of Illegal Coal in West Bengal and Jharkhand Under Zero Coal Leakage Drive
রাজ্যে পালাবদলের পরই অবৈধ কয়লা খনির বিরুদ্ধে সিআইএসএফের (CISF) বড় সাফল্য। কেন্দ্রীয় সরকারের ‘জিরো কোল লিকেজ’ (Zero Coal Leakage) উদ্যোগের অংশ হিসেবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) পশ্চিমবঙ্গের কয়লা খনি অঞ্চলগুলোতে অবৈধ খনন, চুরি, মজুতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলার পাশাপাশি ঝাড়খণ্ডেও অভিযান চালায় CISF। আর দুই রাজ্যে অভিযান চালিয়ে উদ্ধার ৪২৮ মেট্রিক টনেরও বেশি কয়লা।