ছাত্রীকে ধর্ষণ, ধৃত বাবা-দাদু, সক্রিয় স্কুল
এই সময়, হাবরা: অষ্টম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল নাবালিকার সৎ বাবা এবং দাদুর বিরুদ্ধে। নির্যাতিতার স্কুলের শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে বুধবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে হাবরা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হবে।