একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বাড়ি ঘেরাও তৃণমূল প্রধানের, পাল্টা কী বলছেন প্রধান? - 24 Ghanta Bangla News
Home

একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বাড়ি ঘেরাও তৃণমূল প্রধানের, পাল্টা কী বলছেন প্রধান?

Spread the love

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বাড়ি ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। কোচবিহার ২ ব্লকের টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। তৃণমূল প্রধান রুমি বর্মন তিনি জানান, ‘বাড়ি থেকেই কাজ করছিলাম, হঠাৎ এত লোক চলে এল, বলছে পদত্যাগ করতে, আমি সেটাও করে দেবো।’ এ দিন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আবাসে কাটমানি থেকে জব কার্ড দেওয়া নিয়ে দুর্নীতি করেছেন রুমি। যদিও সব অভিযোগ অস্বীকার করছেন তৃণমূল প্রধান। এ ছাড়াও গ্রামবাসীদের অভিযোগ, তাঁর স্বামী এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছিল, ১৫ বছর ধরে অত্যাচারের শিকার হয়েছেন তাঁরা। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে মারধরেরও অভিযোগ করেছেন এলাকাবাসী। ঠিক কী কী অভিযোগ করছেন এলাকার মানুষ? পাল্টা কী বলছেন তৃণমূল প্রধান? দেখুন ভিডিয়োয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *