জলে নেমে তলিয়ে গেল তিন শিশু, মর্মান্তিক ঘটনা খেজুরিতে
জানা গিয়েছে, খেজুরির আমজাদনগর এলাকায় একই পরিবারের সদস্য তিন শিশু। এ দিন তিন জন্যেই বৃষ্টির মধ্যে পুকুরে স্নান করার বায়না করেন। পরিবারের দাবি, তাদের পুকুরে নামতে বারণ করা হয়েছিল। এর পরেও বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবার অলক্ষ্যে পুকুরে নামে। এর পরেই তারা পুকুরের জলে তলিয়ে যায় বলে অনুমান।