সেরা স্ট্রাইকারকে ছাড়াই নামতে হবে, ফ্রান্স ম্যাচের আগে বড় ধাক্কা মরক্কোর
ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে নেই সাইবারি
চলতি বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় বিশেষজ্ঞরা সবার উপরে রাখছেন ফ্রান্সকে। দারুণ ছন্দেও রয়েছেন এমবাপে, ওলিসে, দেম্বেলেরা। সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই দলের সেরা গোলস্কোরারকে ছাড়া মাঠে নামতে হবে মরক্কোকে। ক্যানাডার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সাইবারি (Ismael Saibari Injury)। তাই প্রথমার্ধের আগেই তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন মরক্কোর কোচ।