দিকে দিকে মিল খোলার বাহবার মাঝেই অর্জুনের নোয়াপাড়ায় বন্ধ চটকল - 24 Ghanta Bangla News
Home

দিকে দিকে মিল খোলার বাহবার মাঝেই অর্জুনের নোয়াপাড়ায় বন্ধ চটকল

Spread the love

নোয়াপাড়ার গৌরীশঙ্কর জুটমিলে উৎপাদন বন্ধ হওয়ায় অনিশ্চয়তায় হাজারো শ্রমিক। মালিকপক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরে জটিলতা বাড়ছে, সমাধানের আশায় শ্রমিকরা।

gaurishankar-jute-mill-closed-noapara-arjun-singh

কলকাতা: দায়িত্ব পেয়েই জুটমিল(Jute Mill) চালুর উদ্যোগ নিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অনেক চটকল চালু হচ্ছে বা হয়েছে। এরই মাঝে বন্ধ হল জুটমিল। সেটাও আবার অর্জুনের নির্বাচনী কেন্দ্র নোয়াপাড়ায়।

ভাটপাড়ার পর এখন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। এই এলাকায় কেন্দ্রীয় সরকারি একাধিক কারখানা রয়েছে। সেই সঙ্গে রয়েছে জুটমিল। ঘোষপাড়া রোডের উপরে রয়েছে গৌরীশঙ্কর জুটমিল। গারুলিয়া পুর এলাকার এই জুটমিলে গত কয়েকদিন ধরে উৎপাদন বন্ধ। বিপাকে পড়েছেন কয়েক হাজার শ্রমিক।

Also Read | লক্ষ্য ছিল কলকাতায় হামলা! ঢাকা থেকে গ্রেফতার বোমা বানানো NCP নেতা সাব্বির

গারুলিয়ার পিনকল মোড়ের কাছে গৌরীশঙ্কর জুটমিল। এই চটকলের উপর ভিত্তি করে পরোক্ষভাবে অনেক পরিবার নির্ভরশীল। সেই সব ছোট ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। খোদ শ্রমমন্ত্রী যেখানে একের পর এক জুটমিল চালুর উদ্যোগ নিচ্ছেন সেখানে তাঁর নিজের কেন্দ্রেই জুটমিল বন্ধে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতি কেন হল?

অতীতে বহুবার গৌরীশঙ্কর জুটমিল বন্ধ হয়েছে। আবার খুলেও গিয়েছে। বেশিরভাগ সময়েই শ্রমিকদের সঙ্গে মালিকদের বিবাদে উৎপাদন বন্ধ হয়েছিল। পরে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এবার অন্য সমস্যা। মালিকপক্ষ নিজেদের মধ্যে বিবাদে জড়িয়েছেন। এর জেরে বিপাকে পড়েছেন শ্রমিকরা। প্রতিকূল পরিস্থিতিতে শ্রমিকদের ভরসা সেই অর্জুন সিং। বিধায়ক তথা শ্রমমন্ত্রী শীঘ্রই জটিলতা কাটাবেন বলে আশা গৌরীশঙ্কর জুটমিলের শ্রমিকদের।

Also Read | ‘প্রতিবাদের নাম করে বারবার বঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা করেন মমতা!’ বিস্ফোরক শুভেন্দু

ট্রেড ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু হয় অর্জুন সিংয়ের। ভাটপাড়ার জুটমিলের শ্রমিকদের নিয়ে আন্দোলন করেছেন। পাট অস্ত্র রাজ্যপাট সামলেছেন। মন্ত্রী হয়ে একের পর এক জুটমিল চালু করছেন। রাজ্যজুড়ে শ্রমিকরা তাঁর কীর্তিকে কুর্নিশ জানাচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁর নির্বাচনী কেন্দ্র নোয়াপাড়ার বন্ধ জুটমিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *