‘দাদাগিরি’তে ব্যস্ত দেব, কেন শেষ মুহূর্তে রিলিজ় পিছিয়ে গেল ‘Bike Ambulance Dada’র? - 24 Ghanta Bangla News
Home

‘দাদাগিরি’তে ব্যস্ত দেব, কেন শেষ মুহূর্তে রিলিজ় পিছিয়ে গেল ‘Bike Ambulance Dada’র?

Spread the love

ভক্তেরাও ছিলেন অধীর অপেক্ষায়। অগস্ট মাস থেকে ডিসেম্বর, একের পর এক ছবি মুক্তি পাবে দেবের। ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’, ‘দেশু৭’, ‘প্রজাপতি ৩’ একের পর এক ছবি মুক্তির তালিকায়। তার মধ্যে ‘Bike Ambulance Dada’ মুক্তি পাওয়ার কথা ছিল ১৪ অগস্ট। যদিও অভিনেতা জানিয়ে দিয়েছেন আগামী মাসে মুক্তি পাবে না এই ছবি।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে দেব লিখেছেন, ‘সব জার্নির একটা নির্দিষ্ট সময় থাকে। ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ যাতে সঠিক ভাবে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে, তাই আমরা মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আপনাদের এই ভালোবাসা, ধৈর্য ও বিশ্বাসের জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। বিশ্বাস রাখুন, আপনাদের এই অপেক্ষা বৃথা যাবে না কোনও ভাবেই। তত দিন ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ হৃদয়ে থাকুক আপনাদের।’

Dev Post
‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নিয়ে দেবের পোস্ট

‘Bike Ambulance Dada’ দেবের ৫০তম সিনেমা। পদ্মশ্রী করিমুল হকের জীবনের লড়াইয়ের উপর ভিত্তি করে তৈরি এই ছবি। দেব এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমার পরিচালনার দায়িত্বে বিনয় মুদগিল। ছবিটিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকেও।

দিনক্ষণ পিছিয়ে যাওয়ায় মন খারাপ অনুরাগীদের। সকলেই মুখিয়ে ছিলেন নতুন ছবির অপেক্ষায়। যদিও অভিনেতা আশ্বস্ত করেছেন শীঘ্রই জানানো হবে ছবি মুক্তির দিন। তবে ঠিক কী কারণে পিছিয়ে গেল দেবের ছবিটি, তা জানা যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *